বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৯:৩০ পিএম
পাবনার সাঁথিয়ায় পানিতে ডুবে আরমান হোসেন রাফি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ধোপাদাহ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আজমল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) বিকেলের দিকে বাড়ির পাশে একই বয়সী কয়েকজন বাচ্চাদের সঙ্গে রাফি পুকুর পাড়ে খেলাধুলা করছিল। এমন সময় রাফি পুকুর পাড় থেকে গড়িয়ে পানিতে পড়ে যায়।
কিছু সময় পর পরিবারের সদস্যরা খুঁজতে থাকে।
এক পর্যায়ে বাচ্চাদের কথা অনুযায়ী পুকুর পাড়ে গিয়ে পানির মধ্যে খোঁজাখুঁজি করে রাফিকে উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
আরটিভি/এসএস