জ্বালানি সংকটের গুজবে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন

ঠাকুরগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৯:২৩ পিএম


জ্বালানি সংকটের গুজবে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন
ছবি: আরটিভি

হঠাৎ করে জ্বালানি তেলের সংকটের খবর ছড়িয়ে পড়ায় ঠাকুরগাঁওয়ের পেট্রোল পাম্পগুলোতে তেল সংগ্রহের হিড়িক পড়েছে। পাম্পগুলোতে পেট্রোল ও ডিজেল নিতে মোটরসাইকেল আরোহীসহ বিভিন্ন যানবাহন চালকদের ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বুধবার (২২ জুলাই) বিকাল থেকে জেলা শহরের বেশ কয়েকটি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় এমন দৃশ্য। হঠাৎ তেল ফুরিয়ে যাওয়ার গুজবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলে পাম্পগুলোতে উপচে পড়া ভিড় তৈরি হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় অনেক গ্রাহককে।

তবে জেলায় জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই বলে আশ্বস্ত করেছে জেলা প্রশাসন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানান, ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে। অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং জেলায় কোনো ধরনের জ্বালানি সংকট নেই।

আরও পড়ুন

প্রশাসন থেকে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার এবং প্রয়োজন ছাড়া অতিরিক্ত তেল না কেনার আহ্বান জানানো হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission