images

দেশজুড়ে

ডিবির জালে মাদক কারবারি ধরা

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৪:০৯ পিএম

ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

এর আগে, বুধবার (২২ জুলাই) রাতে ধামরাই পৌরসভার আমিন মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান বাবু (৩০) ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা। 

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে আমিন মডেল টাউন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি উত্তরের একটি দল। এ সময় সন্দেহভাজন হিসেবে হাবিবুর রহমানকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন
Web-Image14

বাঁওড়ে ভাসছিল নিখোঁজ ভ্যানচালকের মরদেহ

এ ঘটনায় ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে।

আরটিভি/আইএম