ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বাঁওড়ে ভাসছিল নিখোঁজ ভ্যানচালকের মরদেহ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০২:২৬ পিএম
বাঁওড়ের প্রতীকী ছবি

যশোরে নিখোঁজের দুই দিন পর এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে মনিরামপুর উপজেলার পারখাজুরা বাঁওড়ের রামপুর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মহাসিন মোল্লা (২৩) উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের চালুয়াহাটি গ্রামের জাহেদ মোল্লার ছেলে। গত মঙ্গলবার তিনি সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন।

পুলিশ ও স্বজনদের ধারণা, দুর্বৃত্তরা মহাসিনকে হত্যা করে তার ইঞ্জিনচালিত ভ্যান ও সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মরদেহ বাঁওড়ে ফেলে দেয়। পরে মরদেহটি ভেসে এসে রামপুর ঘাটের একটি বাঁশঝাড়ে আটকে যায়। তবে এ বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।

নিহতের বড় ভাই মিলন মোল্লা বলেন, মঙ্গলবার বিকেলে মহাসিন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার আগে শয়লা বাজারে তার সঙ্গে আমার শেষ দেখা হয়। তখন সে আমাকে বলে, ‘বড় ভাড়া ধরে আসি’। এরপর তার আর কোনো খোঁজ পাইনি।

তিনি আরও বলেন, বুধবার এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে আজ সকালে বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে রামপুর ঘাট এলাকায় বাঁওড়ে মহাসিনের মরদেহ ভেসে থাকার খবর পাই।

আরও পড়ুন

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ গণমাধ্যমকে বলেন, বাঁওড় থেকে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার ব্যবহৃত ভ্যানটি এখনও উদ্ধার হয়নি।

তিনি আরও বলেন, মরদেহ ফুলে গেছে। প্রাথমিকভাবে শরীরে আঘাতের স্পষ্ট কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না।

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোনারগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৪ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবী মিলিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আশরাফুল ইসলাম অনিক, মো. আক্তার হোসেন ও নিবির ভূঁইয়া। পুলিশ জানিয়েছে, অনিক সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং নিবির জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া ডাকাতির মামলার আসামি ইলিয়াস বাবু এবং ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাজনুর রহমান ইমন, সাজনুর ওরফে ডাকাত সাজনুর ও মো. নকিবকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ছয়জনকে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ১৪ জনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আরটিভি/এমএইচজে
সোনারগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১৪ জন গ্রেপ্তার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও সম্ভাবনা সম্পর্কে ইমামদের সঙ্গে মতবিনিময়
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ প্রকল্পের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা জোরদার করার লক্ষ্যে 'কমিউনিটি লিডার রাউন্ডটেবিল’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও সম্ভাবনা সম্পর্কে ইমামদের সঙ্গে মতবিনিময়
জমি নিয়ে বিরোধের বলি ৭ হাজার ফুলকপির চারা
মুন্সীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বিষাক্ত ওষুধ প্রয়োগ করে এক কৃষকের প্রায় ৭ হাজার ফুলকপির চারা নষ্ট করার অভিযোগ উঠেছে তার আপন দুই ভাইয়ের বিরুদ্ধে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক কাশেম মীর।
জমি নিয়ে বিরোধের বলি ৭ হাজার ফুলকপির চারা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগে মানববন্ধন
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত দুর্ব্যবহার, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং পরবর্তীতে মিথ্যা মামলা ও মানববন্ধনের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগে মানববন্ধন
৫১ লাখ নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, সব হারিয়ে রিকশা চালান মোস্তফা
ঝালকাঠির রাজাপুরে স্ত্রীর বিরুদ্ধে ৫১ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্য ব্যক্তির সঙ্গে চলে যাওয়ার অভিযোগ করেছেন হাফেজ মোস্তফা ফরাজী নামে এক ব্যক্তি। দীর্ঘ ১৩ বছর দুবাইয়ে প্রবাসজীবন কাটিয়ে উপার্জিত অর্থ হারিয়ে বর্তমানে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন বলে জানিয়েছেন তিনি।
৫১ লাখ নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, সব হারিয়ে রিকশা চালান মোস্তফা
আরও পড়ুন
শীতের আগেই চলছে খেজুরের রস আহরণের প্রস্তুতি
ন্যানো ফিসফিডের পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. জাভেদ হোসেন খান
যবিপ্রবির ছাত্র পরামর্শ-নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক ড. অভিনু কিবরিয়া
গাজীপুরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা