শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ১২:৪৭ এএম
ভোলা সদর ও চরফ্যাশনসহ তজুমদ্দিনের বিভিন্ন এলাকায় শুক্রবার (২৪ জুলাই) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সোয়া ৯টার দিকে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি এক জরুরি নোটিশে বিষয়টি নিশ্চিত করেছে।
এতে জানানো হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ের কাজের জন্য শুক্রবার বোরহানউদ্দিন জাতীয় গ্রিডের ভোলা সদর, চরফ্যাশন-২ এবং এবং তজুমদ্দিনের ৩৩ কেভি ফিডারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির পরানগঞ্জ জোনাল অফিস, সদরদপ্তর এবং তজুমদ্দিন সাব জোনাল অফিসের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ।
আরটিভি/ এসকেডি