শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ০৩:৪১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে রাকিবুল হাসান (৩০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আখাউড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) আখাউড়া থানা পুলিশের অভিযানে উপজেলার নুরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাকিবুল হাসান নুরপুর গ্রামের আব্দু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, তিনি আখাউড়া থানার মামলা নং-১৫/২৩৪, তারিখ ১২ নভেম্বর ২০২৪-এর এজাহারভুক্ত ৪৭ নম্বর আসামি। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৪৪৮, ৩৮৪, ৩৮৬, ৪৩৫, ৪৩৬, ৪২৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারার পাশাপাশি The Explosive Substances Act, 1908-এর ৩, ৫ ও ৬ ধারায় অভিযোগ রয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
আরটিভি/এমএম