images

দেশজুড়ে

মাঠে সার দিতে গিয়ে নিঁখোজ, পরদিন মিলল ক্ষতবিক্ষত মরদেহ

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ০৪:০০ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিঁখোজ হাসেম আলী (৫৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১ টার দিকে আলমডাঙ্গা উপজেলার উসমানপুর বিশ্বাস পাড়ার কাটাখালী মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসেম আলী একই গ্রামের মৃত রুস্তম মণ্ডলের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কাটাখালির মাঠে নিজের জমিতে সার দিতে যান হাসেম আলী। তারপর থেকেই নিখোঁজ তিনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তার সন্ধান পায়নি। শুক্রবার সকালে মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

আরও পড়ুন
Web-Image18

হাতের মেহেদির রঙ শুকানোর আগেই প্রাণ গেল মজনুর

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহের কিছু অংশ শেয়াল খেয়ে থাকতে পারে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

আরটিভি/এমএম