images

দেশজুড়ে

৬ দিনেও শিশু ধর্ষণচেষ্টার অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ০৭:১২ পিএম

ছয়দিন পেরিয়ে গেলেও ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারিনি পুলিশ। এঘটনায়  বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভোক্তভুগি পরিবার ও এলাকাবাসী । গত সোমবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বনফুল এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই শিশুর (মা) ময়না বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

শুক্রবার(২৪জুলাই) জুমার নামাজের পর উপজেলার মৌচাকের বনফুল এলাকায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত শহিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী কিছু সময়ের জন্য মৌচাক–ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, ঘটনার পরও অভিযুক্তকে গ্রেপ্তার না করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা  উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান,  ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন
09

মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড

উল্লেখ্য, গাজীপুরের কালিয়াকৈরে এক শিশুকে (৯) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে ওই অভিযুক্ত পলাতক রয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। অভিযুক্তকারীর শহীদুল হলো উপজেলার মৌচাক বটতলা বনফুল এলাকার বাসিন্দা। মৌচাক বটতলা বনফুল এলাকায়‌ তিনি মুদি দোকানি।

সোমবার(২০জুলাই) বিকেলে উপজেলার মৌচাক বটতলা বনফুল এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিশুর বাড়ি  রংপুর জেলার কাউনিয়া এলাকার। ওই শিশুর পিতা হাবিব ২০ বছর আগে  কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় আসে। পরে উপজেলা মৌচাক এলাকার খোকনের বাসা ভাড়া নিয়ে স্ত্রীর সন্তান নিয়ে বসবাস করে। তিনি রাজমিস্ত্রীর কাজ করেন।

সোমবার সাড়ে তিনটায় দোকানে গেলে অভিযুক্ত দোকানি শহীদ শিশুকে টাকার লোভ দেখিয়ে একটি পরিত্যাক্ত বাগানে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণের চেষ্টা করলে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ততক্ষণে ওই অভিযুক্ত ঘটনাস্থল থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি মিমাংসার জন্য চেষ্টা করে স্থানীয় কিছু লোকজন। বিষয়টি  এলাকাবাসীর মাঝে ছড়িয়ে পড়লে হাজারো জনতা জড়ো হয়। পরে অভিযুক্তকারীর উপযুক্ত বিচার দাবি করে। পুলিশ খবর পেয়ে রাত ১১ সাড়ে এগারোটায় ঘটনাস্থলে পৌঁছে শিশুটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

আরটিভি/ এসকেডি