ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৭:০১ পিএম
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময়। ছবি: সৌজন্য

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীনের নেতৃত্বে পৌরসভার স্লুইসগেট এলাকায় এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত ওই যুবক আব্দুল জিহাদ (২১) জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার বাসিন্দা।

অভিযানে ওই মাদকসেবীর নিকট থেকে ২ টি ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ মাদকদ্রব্য সেবনের বেশকিছু সরঞ্জাম জব্দ করা হয়। এসময় জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাকিলসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন বলেন, সমাজকে মাদক মুক্ত রাখতে আমাদের এ বিশেষ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্তকে শনিবার সুনামগঞ্জ কারাগারে পাঠানো হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৭৭ লাখ টাকার চেক 
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে মোট ৭৭ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৭৭ লাখ টাকার চেক 
৮ বছরেও চালু হয়নি সামেকের ৬০ লাখ টাকার এস্কেলেটর, ভোগান্তি-দুর্ভোগ
স্থাপনের প্রায় আট বছর পেরিয়ে গেলেও চালু হয়নি প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের এস্কেলেটর লিফট। এই ইলেকট্রিক সিঁড়ি দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নষ্ট হওয়ার আশঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এর পাশাপাশি হাসপাতালের ১০টি প্যাসেঞ্জার লিফটের মধ্যে তিনটিও বিভিন্ন ত্রুটির কারণে বন্ধ রয়েছে। এতে রোগী, স্বজন, চিকিৎসক ও নার্সদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৮ বছরেও চালু হয়নি সামেকের ৬০ লাখ টাকার এস্কেলেটর, ভোগান্তি-দুর্ভোগ
নারী শিক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: সমবায় প্রতিমন্ত্রী
একটি শিক্ষিত ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তুলতে নারী শিক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
নারী শিক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: সমবায় প্রতিমন্ত্রী
ফেনীতে যুবদল নেতা জসিমকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা
ফেনীতে জেলা যুবদলের সাবেক সভাপতি ও সোনাগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
ফেনীতে যুবদল নেতা জসিমকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা
মনপুরা লঞ্চঘাটে ইয়াবাসহ দুই যুবক আটক
ভোলার মনপুরায় লঞ্চঘাট এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে।
মনপুরা লঞ্চঘাটে ইয়াবাসহ দুই যুবক আটক
আরও পড়ুন
ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
পিকনিক করে ফেরার পথে যে স্লোগান দিয়ে ‘খেসারত’ দিল ৭ শিক্ষার্থী
নামাজ পড়া অবস্থায় মুসল্লিকে ছুরিকাঘাত, বাঁচাতে আসা বাবাও আহত
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০