images

দেশজুড়ে

চলন্ত অটোরিকশায় কলেজছাত্রীদের সামনে বিকৃত যৌন হয়রানি

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৫:১৯ পিএম

শরীয়তপুরে চলন্ত অটোরিকশায় কলেজপড়ুয়া কয়েকজন ছাত্রীর সামনে এক ব্যক্তির বিকৃত যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) শরীয়তপুর সরকারি কলেজ থেকে পরীক্ষা শেষে কয়েকজন ছাত্রী অটোরিকশাযোগে ভেদরগঞ্জ উপজেলার মহিষারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার আটং এলাকা থেকে অটোরিকশায় ওঠেন এক ব্যক্তি। পরে চলন্ত অটোরিকশায় বসেই তিনি অশালীন ও বিকৃত আচরণ শুরু করেন বলে অভিযোগ। বৃষ্টির কারণে এবং পরিস্থিতি অনুকূলে না থাকায় ওই সময় কেউ প্রতিবাদ করতে পারেননি।

তবে অটোরিকশায় থাকা এক শিক্ষার্থী মুঠোফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। পরে ছয়গাঁও এলাকায় নেমে যান ওই ব্যক্তি। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অটোরিকশার বিপরীত সিটে বসে আছে ত্রিশোর্ধ্ব এক ব্যক্তি। তার পড়নে লুঙ্গি ও টিশার্ট। হঠাৎ করেই ওই ব্যক্তি অশালীন ও বিকৃত আচরণ শুরু করেন।

আরও পড়ুন
erfe

মাদরাসাছাত্রকে নিজ কক্ষে ডেকে মুখ চেপে ধরেন শাহজালাল, অতঃপর...

বিষয়টি নিয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, আমরা ভিডিওটি দেখেছি। ইতোমধ্যে অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস