ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মাদরাসাছাত্রকে নিজ কক্ষে ডেকে মুখ চেপে ধরেন শাহজালাল, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম
শাহজালাল হক। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ১২ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শাহজালাল হক (২৩) নামে এক মাদরাসা শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।

শুক্রবার (২৪ জুলাই) রাতে উপজেলার পশ্চিম ভেলাবাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক শাহজালাল উপজেলার একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষক। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা কচারদ্বারা সরকারটারী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২১ জুলাই রাতে আবাসিকের এক ছাত্রকে নিজ কক্ষে ডেকে নিয়ে মুখ চেপে ধর্ষণ করেন শাহজালাল। পরদিন ওই ছাত্র বাড়ি গিয়ে আর মাদরাসায় যেতে না চাইলে কারণ জানতে চায় তার পরিবার। একপর্যায়ে সে ঘটনার বিবরণ দেয়। পরে বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে অবগত করেন ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা।

গতকাল শুক্রবার এ নিয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও গ্রামবাসী সালিশে বসলে সেখানে ধর্ষণের বিষয়টি স্বীকার করেন শাহজালাল। এ সময় উপস্থিত জনতা তাকে চড়-থাপ্পড় দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওই ছাত্রের বাবা বাদী হয়ে মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা করেছেন। সেই মামলায় শাহজালালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

আরও পড়ুন

আদিতমারী থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, ছাত্রের বাবার লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এ মামলায় শাহজালালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন।
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায়
দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা পেলেন কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোক্তার আলী। ফুল দিয়ে সাজানো রিকশায় চড়িয়ে পুরো উপজেলা ঘুরিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন সহকর্মীরা। এ সময় সহকর্মীদের এমন ভালোবাসা ও সম্মাননায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায়
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্র মিন্টু আবারও রিমান্ডে
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুর আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্র মিন্টু আবারও রিমান্ডে
চাঁদপুরে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ দুই ডাকাত গ্রেপ্তার
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ মহসিন (৩৯) ও মো. সোহেল (২৮) নামে ডাকাতদলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ দুই ডাকাত গ্রেপ্তার
রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন
রাজবাড়ীতে মানবপাচার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পৃথক ধারায় আরও ৫ লাখ করে অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেছে।
রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন
আরও পড়ুন
ছাগল খুঁজতে গিয়ে চিতা বাঘের মুখোমুখি শরীফা বেগম
৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যে সাজা পেলেন আলমগীর
আমঝোল সীমান্তে ভারতীয় বাঘের আক্রমণ, নারীসহ আহত ৩
বাংলাদেশি কৃষকদের ধাওয়ায় ‘লেজ গুটিয়ে’ পালাল বিএসএফ সদস্যরা!