images

দেশজুড়ে

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৯:২৯ এএম

গোপালগঞ্জের এক আওয়ামী লীগ নেতা দলের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

শনিবার (২৫ জুলাই) বিকেলে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগ করা ওই আওয়ামী লীগ নেতার নাম বিনয় কুমার পাল। তিনি উপজেলার চন্ডিবরদী গ্রামের ধীরেন চন্দ্র পালের ছেলে ও মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের কোষাধ্যক্ষ ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিনয় কুমার পাল বলেন, আমি মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম। আমার শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সব পদ-পদবি থেকে পদত্যাগ করছি।

আরও পড়ুন
Web-Image

কাঁচা মাছ খেয়ে বেঁচে ছিলেন ২ জেলে, ৩৬ দিন পার উদ্ধার

তিনি আরও বলেন, আজ থেকে আমার সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

পরে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি তার লিখিত পদত্যাগপত্র তুলে দেন। একইসঙ্গে ব্যক্তিগত কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

আরটিভি/আইএম