ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

কাঁচা মাছ খেয়ে বেঁচে ছিলেন ২ জেলে, ৩৬ দিন পার উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় দুই শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করা হয়েছে; যারা পথ হারিয়ে বাংলাদেশে চলে আসেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের দাবি, তারা টানা ৩৬ দিন সাগরে ভেসে ছিলেন এবং কাঁচা মাছ খেয়ে বেঁচে ছিলেন।

শনিবার (২৫ জুলাই) মহেশখালী থানার ওসি মজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

উদ্ধার হওয়া দুজন হলেন- শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা এলাকার বাসিন্দা এসএইচ চামিন্দা (৫১) এবং তার ছেলে সাউন্ডা হান্নাদিগি পিয়াওয়াটিং (৩০)।

আরও পড়ুন

তারা নিজেদের বাবা-ছেলে এবং শ্রীলঙ্কার নাগরিক বলে পরিচয় দিয়েছেন।

উদ্ধারকারী জেলেদের বরাতে পুলিশ জানায়, বুধবার (২২ জুলাই) বঙ্গোপসাগরের সোনারচর এলাকার কাছাকাছি একটি ফাইবার ট্রলারে ওই দুই ব্যক্তিকে ভাসমান অবস্থায় দেখতে পান জেলেরা। পরে তাদের নিজেদের মাছ ধরার নৌকায় তুলে মহেশখালী নিয়ে আসেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে তারা মহেশখালী পৌঁছান।

উদ্ধারকারী জেলে দলের মাঝি জিয়াউর রহমান বলেন, ওই দুই ব্যক্তি জানিয়েছেন, মাছ ধরতে গিয়ে পথ হারিয়ে তারা সাগরে ভেসে যান। এ সময় তারা একটি বড় মাছ ধরে সেটি কাঁচা খেয়ে জীবন বাঁচিয়েছেন। খাবার ও বিশুদ্ধ পানির সংকটের মধ্যেও তারা টিকে ছিলেন।

ওসি মজিবুর রহমান বলেন, উদ্ধার হওয়া দুজনই শ্রীলঙ্কার নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের নিখোঁজ হওয়ার ঘটনা ও সাগরে ভেসে থাকার বিষয়টি যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় শ্রীলঙ্কান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

আরটিভি/ এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় পুলিশের জালে স্ত্রীসহ শহিদুল
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নওগাঁ শাখা থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে অভিনব প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছ।
ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় পুলিশের জালে স্ত্রীসহ শহিদুল
বৈছাআ নেতা মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। 
বৈছাআ নেতা মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
‘আরটিভি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭’-এর কুমিল্লা অডিশন সম্পন্ন
পবিত্র রমজান মাস উপলক্ষে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৪ বছর বয়সী হাফেজদের অংশগ্রহণে আরটিভির ১৭তম আন্তর্জাতিক মানের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭ পাওয়ার্ড বাই আরএফএল পাইপস অ্যান্ড ফিটিংস’-এর অডিশন রাউন্ড। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জোনের অডিশন সম্পন্ন হয়েছে। এতে নির্বাচিত হয়েছেন ১৫ জন প্রতিযোগী।
‘আরটিভি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭’-এর কুমিল্লা অডিশন সম্পন্ন
সাড়ে ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে পাঁচ ঘণ্টা বন্ধ থাকা ফেরি চলাচল আবার সচল করা হয়েছে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আব্দুল বারী ড্যানির শর্তসাপেক্ষ আশ্বাসের পর ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
সাড়ে ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলায় থাকা কয়েন বের করে প্রশংসা কুড়ালেন তিনি
কোনো জটিল যন্ত্রপাতি ছাড়াই হাতের জাদুতে শিশুর গলায় আটকে যাওয়া পয়সা বের করে তাক লাগিয়ে দিয়েছেন এক স্বাস্থ্যকর্মী। এতে খুশিতে কেঁদে ফেলেন শিশুর মা। এর আগে মায়ের আর্তনাদে চারপাশের অনেক মানুষ ওই চেম্বারে জড়ো হয়েছিল। তবে সফলভাবে পয়েন্টটি বের করার পর মুহূর্তেই পুরো দৃশ্যপট বদলে যায় এবং বারবার কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় শিশুর মাকে।
যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলায় থাকা কয়েন বের করে প্রশংসা কুড়ালেন তিনি
আরও পড়ুন
নিখোঁজের ৬ দিন পর মিলল শ্রমিকদল নেতার মাটিচাপা দেওয়া মরদেহ
পাবনায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ১৬ ঘণ্টা পর ব্রহ্মপুত্র থেকে কিশোরীর মরদেহ উদ্ধার 
পদ্মায় মিলল হাত-পা ও মাথাবিহীন মরদেহ