images

দেশজুড়ে

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৯:০১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রপাতে ইয়াছিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন সাতগাঁও গ্রামের তাজুল ইসলাম ও সালমা বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশের একটি মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল ইয়াছিন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
14

নওগাঁয় পোলাও চালের দাম ছাড়িয়েছে ২০০ টাকা

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/টিআর