images

দেশজুড়ে

৫ বনকর্মীকে এলোপাথাড়ি কোপালেন দখলদাররা

সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ০৪:৩১ পিএম

কক্সবাজারের রামু উপজেলার পানেরছড়া রেঞ্জের সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা পানের বরজ উচ্ছেদে পরিচালিত অভিযানে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলায় পাঁচজন বনকর্মী জখম হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)।

সোমবার (২৭ জুলাই) সকালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জে উচ্ছেদ অভিযান চলাকালে হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন— পানেরছড়া রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ও রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম ও মো. সাজিদ এবং ইআরটি সদস্য মিজানুর রহমান।

আরও পড়ুন
Web-Image---Copy

টাঙ্গাইলে উপজেলা পরিষদের কর্মকর্তা নূরনবীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়

বিএফএ জানায়, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সংগঠনটি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের ও পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

এক বিবৃতিতে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন বলে, বনভূমি রক্ষা এবং বন আইন বাস্তবায়নের দায়িত্ব পালনকালে সরকারি দায়িত্বে নিয়োজিত বনকর্মীদের ওপর এ ধরনের হামলা রাষ্ট্রের আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। বন রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের ওপর সংঘটিত এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে সংগঠনটি অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সব দোষী ব্যক্তিকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং দায়িত্ব পালনরত বনকর্মীদের নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে।

আরটিভি/এমএইচজে