ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে উপজেলা পরিষদের কর্মকর্তা নূরনবীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৪:২৬ পিএম
দেলদুয়ার উপজেলা পরিষদের উপ-প্রশাসনিক কর্মকর্তা নূরনবী। ছবি: সংগৃহীত

নানা অনিয়ম, দুর্নীতি ও অফিসের গোপন তথ্য বাইরে পাচারসহ নানা অভিযোগ উঠেছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পরিষদের উপ-প্রশাসনিক কর্মকর্তা নূরনবীর বিরুদ্ধে।

নূরনবীর এমন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আসাদুল নামে এক ব্যক্তি।

অভিযোগ থেকে জানা গেছে, ২০২২ সালের ১১ এপ্রিল দেলদুয়ার উপজেলা পরিষদের উপ-প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগ দেন নূরনবী। কিছুদিন পর থেকেই জড়িয়ে পড়েন নানা অনিয়মে। চাকরির পাশাপাশি মেয়ে তাসফিয়ার নামে গড়ে তোলেন তাসফিয়া এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠান। প্রশাসনিক প্রভাব খাটিয়ে নিজ প্রতিষ্ঠান থেকে ঠিকাদারদের সরবরাহ করেন নিম্নমানের নির্মাণ সামগ্রী। শুধু তাই নয়, ঠিকাদারদের কাছ থেকে গ্রহণ করেন কাজের কমিশন। স্থানীয় লিটন মেম্বারের কাছ থেকে বালুর কমিশন, রুবেল মিস্ত্রি ও কালাম মিস্ত্রির কাছ থেকে সরকারি কনস্ট্রাকশনের কমিশনের টাকাও যাচ্ছে নূরনবীর পকেটে। এভাবে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।

এদিকে উপজেলা পরিষদের বিভিন্ন কাজের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ তথ্য রাজনৈতিক নেতাদের কাছে ফাঁস করে দেওয়ারও অভিযোগও রয়েছে নূরনবীর বিরুদ্ধে। এতে করে হুমকির মুখে পড়েছে প্রশাসনিক কার্যক্রম। প্রায় সাড়ে ৪ বছর ধরে একই স্থানে চাকরি করায় পুরো উপজেলায় গড়ে তুলেছেন অনিয়মের সিন্ডিকেট।

শুধু তাই নয়, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পত্তির মালিক বনে গেছেন এই নূরনবী। নিজ নামে, আত্মীয়স্বজনের নামে ও স্ত্রীর নামে কিনেছেন ফ্ল্যাট ও জমি। স্ত্রীর নামে উপজেলার গড়াসিন ও নাল্লাপাড়া এলাকায় কিনেছেন জমি, গড়ে তুলেছেন দোকানপাট। আটিয়ার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নূরনবীর জমিসংক্রান্ত বিষয়ে সহযোগিতা করছেন বলে জানা গেছে।

আরও পড়ুন

নাম প্রকাশ্যে অনিচ্ছুক অনেকেই জানান, নূরনবীর অনিয়ম ও দুর্নীতি উপজেলার প্রায় সবাই জানে। তবে কেউ সরাসরি মুখ খুলতে চান না। কমিশন বাণিজ্য, আলাদা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে সিন্ডিকেট তৈরি, গোপনে উপজেলার বিভিন্ন স্থানে অনিয়মকে প্রশ্রয় দিয়ে মাসোহারা গ্রহণ, অফিসের গোপন নথিপত্র বাইরে সরবরাহের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন এই নূরনবী। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে উপ-প্রশাসনিক কর্মকর্তা নূরনবী বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। আমি এ ধরনের কাজের সাথে জড়িত নই।

ইউএনও জোহরা সুলতানা যূথী বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
হাবিপ্রবি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত
গাজীপুরে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ