images

দেশজুড়ে

ফের প্রতিবন্ধী লুৎফরের দোকানে চুরি, দিশেহারা পরিবার

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৩:৪১ পিএম

কুমিল্লার হোমনা উপজেলায় মো. লুৎফর রহমান লুতু নামে এক প্রতিবন্ধী ব্যক্তির টং দোকানে আবারও চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ অর্থ ও বিভিন্ন মালামালসহ প্রায় ১৩ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। লুৎফর রহমান লুতু ওই এলাকার মরহুম খুরশেদ মিয়ার ছেলে।

ভুক্তভোগী লুৎফর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার ছোট্ট টং দোকানটিই পরিবারের একমাত্র আয়ের উৎস। এর আগেও একই দোকানে চুরির ঘটনায় প্রায় ২০ হাজার টাকার মালামাল হারিয়েছিলেন। সেই ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও চোরেরা দোকান থেকে নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে গেছে। একের পর এক চুরির ঘটনায় তিনি ও তার পরিবার চরম অসহায় অবস্থায় পড়েছেন।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধারে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

আরও পড়ুন
Web-Image19

বাবার ইজিবাইকেই প্রাণ গেল মেয়ের

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসকে