ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

বাবার ইজিবাইকেই প্রাণ গেল মেয়ের

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৩:৪০ পিএম
ইজিবাইকের পুরনো ছবি

ঝিনাইদহে বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তানহা (১৭ মাস) ওই গ্রামের মিরাজের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে মিরাজ বাড়ির পাশে তার ইজিবাইক রেখে ঘরে খাবার খেতে যান। এ সময় অসাবধানতাবশত ইজিবাইকের চাবি গাড়িতেই লাগানো ছিল। খেলার ছলে শিশু তানহা চালকের আসনে উঠে বসে এবং এক্সিলারেটরে চাপ দেয়।

এর ফলে ইজিবাইকটি হঠাৎ চলতে শুরু করে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে তানহা গাড়ি থেকে নিচে পড়ে যায় এবং ইজিবাইকের চাকায় পিষ্ট হয়।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিহা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অসিত কুমার রায় গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার বিষয়টি জেনেছি। এখনও এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। নিহত শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম
ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম। 
হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম
গরুর জন্য ঘাস কাটতে মাঠে যায় ১৪ বছরের কিশোরী, অতঃপর...
সাতক্ষীরার কলারোয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. জিয়ারুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গরুর জন্য ঘাস কাটতে মাঠে যায় ১৪ বছরের কিশোরী, অতঃপর...
জামিনে বেরিয়েই হামলার শিকার আসামি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম হত্যা মামলার আসামি মিরাজুল ইসলাম জামিনে মুক্তি পাওয়ার পরপরই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। মুমূর্ষু ও অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামিনে বেরিয়েই হামলার শিকার আসামি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় প্রয়াত সাবেক সংসদ সদস্য সুলতান-উল-কবির চৌধুরীকে আসামি করার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় একযুগ পর সংঘটিত একটি ঘটনার মামলায় তার নাম আসামি হিসেবে থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
আরও পড়ুন
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে বাড়ি ফেরা হলো না বাবার
ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
মৃত্যুদণ্ডের আগে টেনেসির একমাত্র নারী আসামির শেষ কথা, ‘আমি শান্তিতে আছি’