images

দেশজুড়ে

সৌদিতে নিহত দুই ভাইয়ের পাশাপাশি দাফন

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৪:৩৯ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি দুই সহোদর ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজনের (২১) মরদেহ দাফন করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের কামারহাট মসজিদ মাঠে জানাজার শেষে পারিবারিক কবরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হয়। 

নিহত সজিব ও সুজন চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের খলিফার বাড়ির আব্দুল মালেকের। সজিব বড় এবং সুজন ছোট।

আরও পড়ুন
Web-Image---Copy

১ বছর পর দেশে ফিরল প্রবাসী মিন্টুর মরদেহ

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন সজিব। চলতি বছরের শুরুতে কাজের সহযোগিতার জন্য ছোট ভাই সুজনকেও সৌদি আরবে নিয়ে যান তিনি। ১৫ জুলাই দিবাগত রাতে খেজুরবোঝাই একটি পিকআপ নিয়ে বাগান থেকে ফেরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই ভাই। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২৭ জুলাই) রাতে দুই ভাইয়ের মরদেহ লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে পৌঁছায়।

নিহত সজিবের স্ত্রী ও দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে। পরিবারের প্রধান উপার্জনক্ষম দুই সদস্যকে হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।


আরটিভি/এমএইচজে