মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৬:৫৯ পিএম
ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ধামরাই উপজেলার কাওয়ালিপাড়া এলাকায় গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।
এ সময় কাগজপত্র আপডেট না থাকায় দি নিউ ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৫০ হাজার টাকা এবং একতা জেনারেল হাসপাতাল ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র আপডেট না করলে পরবর্তী অভিযানে সিলগালা করে দেওয়া হবে। এছাড়া হাসপাতালের পরিবেশ ঠিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
আরটিভি/এমএইচজে