ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পাবনায় ডিবি পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ১

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৬:১২ পিএম
ছবি: আরটিভি

পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশ পরিচয়ে মাছ ব‍্যবসায়ীর ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আকবর খান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর বাজার এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ‍্যের ভিত্তিতে পাবনা সদর উপজেলার সিংগা এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে ছিনতাই করা ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আকবর খান পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মালিগাছা মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

এর আগে, গত ২৫ জুলাই দুপুরে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট এলাকার ব‍্যবসায়ী ফরিদপুরের ভাঙ্গা থেকে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথিমধ‍্যে ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকায় মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে প্রকৃতির ডাকা সাড়া দিতে যান ওই ব‍্যবসায়ী। পরে মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি এসে নিজেদের ডিবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে 'ট্রাকে মাদক আছে' এমন কথা বলে তল্লাশি চালায়। পরে ট্রাকে থাকা টাকার ব্যাগসহ স্থানীয় পুলিশ ফাঁড়িতে যাওয়ার কথা বলে মোটরসাইকেল যোগে রওনা দেয়। এক পর্যায়ে হারুখালি মাঠ এলাকায় কৌশলে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যান তারা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
আরও পড়ুন
এবার পুলিশ ইন্সপেক্টরকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই
ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক! কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬
নেশার জন্য মায়ের ক্যানসার চিকিৎসার টাকা ছিনতাই ও ভিটা বিক্রির চাপ, অতঃপর...
ছিনতাইকারী ধরতে তরুণদের বাহিনী গঠন, চালায় অভিযান