images

দেশজুড়ে

সবার অগোচরে পুকুরে ডুবে যায় ৩ বছরের শিশু, অতঃপর... 

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৯:৪০ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে ফাতেহা আক্তার (৩) নামে এক শিশু মারা গেছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাঙ্গীরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফাতেহা একই উলজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা আক্তার হোসেন। 

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে ফাতেহাকে নিয়ে তার মা সুমি আক্তার বেড়াতে যান। সবার অগোচরে ঘটনার সময় শিশুটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে আশপাশে খুঁজলেও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে শিশুটির দেহ পানিতে ভেসে উঠে। পরে স্বজনরা ফাতেহাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। সবার অগোচরে সে পানিতে ডুবে মারা যায়। ঘটনাটি দুঃখজনক।

আরও পড়ুন
fgsd

একের পর এক বদলির আদেশ ঠেকিয়ে আলোচনায় এডিসি আজিম উদ্দিন

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি আমাদের জানা নেই। খোঁজ নেওয়া হবে।

আরটিভি/এসএস