ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

একের পর এক বদলির আদেশ ঠেকিয়ে আলোচনায় এডিসি আজিম উদ্দিন

ময়মনসিংহ (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৩ পিএম
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিনকে ঘিরে আবারও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে। একাধিক বদলির আদেশ কার্যকর না হওয়া এবং সবশেষ জারিকৃত বদলির প্রজ্ঞাপন বাতিল হওয়ার ঘটনায় প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলছেন নাগরিক সমাজের একাংশ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তা আজিম উদ্দিন ২০২৪ সালের ২ এপ্রিল ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে পদায়ন পান।

এর আগে তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি তাকে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলির আদেশ দেওয়া হয়। তবে সেই আদেশ কার্যকর হয়নি।

পরে ২০২৬ সালের ১৬ জুলাই তাকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হলেও মাত্র চার দিন পর, ২০ জুলাই পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সেই বদলির আদেশ বাতিল করা হয়। ফলে তিনি এখনও ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরপর একাধিক বদলির আদেশ বাস্তবায়িত না হওয়া এবং সবশেষ বদলি বাতিলের ঘটনায় বিভিন্ন মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

অভিযোগ রয়েছে, ময়মনসিংহে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রায় ১২ হাজার কোটি টাকার ভূমি অধিগ্রহণ শাখাই আজিম উদ্দিনের মূল আকর্ষণ। ময়মনসিংহের চর ঈশ্বরদিয়া মৌজায় সড়ক ও সেতু নির্মাণের জমি অধিগ্রহণের ১ কোটি ২৩ লাখ ১৪ হাজার ৫১২ টাকা ৫৯ পয়সা জালিয়াতির মাধ্যমে প্রকৃত মালিকের বদলে অন্য এক ব্যক্তিকে পরিশোধ করার অভিযোগ উঠেছে।

প্রকৃত জমি মালিক মরহুম হরমুজ আলীর ওয়ারিশরা প্রতিকার না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বিষয়টি ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিলেও নির্ধারিত সময় পার হওয়ার পরও এডিসি আজিম উদ্দিন তা বাস্তবায়ন করেননি। উল্টো জালিয়াতির দায়ে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে হয়রানি করে তাদের প্রাপ্য ক্ষতিপূরণ আটকে রাখা হয়েছে।

নাগরিক সমাজের কয়েকজন প্রতিনিধির দাবি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্ব পালনকারী অনেক কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলেও আজিম উদ্দিনের ক্ষেত্রে বারবার বদলির আদেশ কার্যকর না হওয়ায় বিষয়টি নিয়ে চলছে বির্তক।

এদিকে, এর আগে সেবাগ্রহীতার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পক্ষে ব্যাপক প্রচারণা ও বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রনালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আকনুর রহমান বলেন, প্রজ্ঞাপনগুলো খতিয়ে দেখা হচ্ছে।

এডিসি আজিম উদ্দিনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আপনাদের দোয়ায় বারবার বদলি ফেরাতে পারছি। ময়মনসিংহের রিজিক আমাকে ছাড়ছে না।

আরও পড়ুন

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, এডিসি আজিম উদ্দিন কয়বার বদলি ফিরিয়েছেন, তা আমার জানা নেই। এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
আরও পড়ুন
বাবার একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের মেয়ে, অতঃপর... 
৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ধশত মৃত্যু
‘আগে প্রশাসনের শুদ্ধি অভিযান চালান’, সারের লাইসেন্স নিয়ে এমপি বাবুর ফেসবুক পোস্ট
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু