images

দেশজুড়ে

মানিকগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা স্থগিত 

বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০৯:৪৭ এএম

হবিগঞ্জে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ পদযাত্রার কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এনসিপি মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম।

দলীয় সূত্রে জানা যায়, দেশব্যাপী আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জে ২৯ জুলাই (বুধবার) প্রথমে দৌলতপুর উপজেলা এবং পরবর্তীতে সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যে দৌলতপুরের কর্মসূচি আগেই স্থগিত করা হয় এবং হবিগঞ্জের ঘটনার কারণে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মানিকগঞ্জের কর্মসূচিও আপাতত স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন
dalim_copy

সারজিস-পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা হবিগঞ্জে যাবেন। তার জন্য মানিকগঞ্জের জুলাই পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কর্মসূচি পুনর্নির্ধারণ করা হলে নতুন তারিখ ও সময় সবাইকে জানিয়ে দেওয়া হবে।

আরটিভি/আইএম