ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

সারজিস-পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৩ পিএম
সারজিস-পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। সেই সঙ্গে দলটির একাধিক নেতাকর্মীর পাশাপাশি কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের অভ্যন্তরে এ হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন

ঘটনার বিবরণ দিয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অভিযোগ করে জানান, জেলা সার্কিট হাউসের ভেতর এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস ভাঙচুর করা হয়। হামলাকারীরা গণমাধ্যমকর্মীদের মোবাইল ফোন ও ক্যামেরাও ছিনিয়ে নিয়ে গেছে।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ আরও লেখেন, উদ্বেগজনক বিষয় হলো, পুলিশের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংঘটিত এই সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার দল থেকেও মিষ্টিকে পদত্যাগের নির্দেশ
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তাকে দলের পদ থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এবার দল থেকেও মিষ্টিকে পদত্যাগের নির্দেশ
জামায়াতের চার এমপির অভিযোগে বিপাকে বিমানের দুই কর্মকর্তা, কী ঘটেছিল
পবিত্র ওমরাহ পালন শেষে মদিনা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর লাগেজ নিয়ে ভোগান্তির অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ জন সংসদ সদস্য। 
জামায়াতের চার এমপির অভিযোগে বিপাকে বিমানের দুই কর্মকর্তা, কী ঘটেছিল
শিগগিরই ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি, আলোচনায় যারা
মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তরের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
শিগগিরই ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি, আলোচনায় যারা
কে এই ফেরদৌসী আহমেদ মিষ্টি
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘিরে আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এবার পদত্যাগ করেছেন।
কে এই ফেরদৌসী আহমেদ মিষ্টি
পদত্যাগ নিয়ে ফেরদৌসী মিষ্টির প্রতিক্রিয়া
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। 
পদত্যাগ নিয়ে ফেরদৌসী মিষ্টির প্রতিক্রিয়া
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই, নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য 
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহত বেড়ে ৫০
জামিনে বেরিয়েই হামলার শিকার আসামি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি