images

দেশজুড়ে

পরিত্যক্ত গুদামে মিলল ৫০ লাখ টাকার বিদেশি মদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১২:৪৩ পিএম

সিলেট নগরীর বালুচর এলাকার একটি পরিত্যক্ত গুদামঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। এসব মদের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ৩৪ নম্বর ওয়ার্ডের বালুচর এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

ধর্ষণ মামলায় মাগুরার সাবেক এসপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‍্যাব-৯-এর একটি দল। এ ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষণিকভাবে একজনকে আটক করেছে র‍্যাব। এছাড়া ঘটনাটির সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য সংগ্রহ করতে দুজন অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯-এর এক কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া মদের সঠিক পরিমাণ ও পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তার করতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএইচজে