বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৮:৩২ এএম
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) রাতে শার্শা উপজেলার বাগুড়ী গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাসির উদ্দিন (৫৯) একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর স্থানীয় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন এলাকায় অবস্থান করছেন এমন তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে বুধবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে যশোর আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/আইএম