মিছিল থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

আরটিভি নিউজ

বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১১:৩০ পিএম


মিছিল থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
মো. সজীব আলী ও মো. তানভীর : ছবি সংগৃহীত

চট্টগ্রামে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মিছিলের ব্যানারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার (২৯ জুলাই) সকালে নগরীর বন্দর থানার আউটার রিং রোড সংলগ্ন গোসাইলডাঙ্গা আবুল হাশেম মসজিদের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানাধীন মগধরা ২ নম্বর ওয়ার্ডের মো. আবু তাহেরের ছেলে মো. সজীব আলী (১৯) এবং বাঁশখালী থানার বাহারছড়া ইউনিয়নের মোক্তার আহমেদের ছেলে মো. তানভীর (২১)।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তাররা এ দিন সকালে আনন্দবাজার সাগরপাড়ের পাশে আউটার রিং রোড এলাকা থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি গোসাইলডাঙ্গা আবুল হাশেম মসজিদ এলাকায় এলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় বাকিরা পালিয়ে গেলেও সজীব ও তানভীর পুলিশের হাতে ধরা পড়েন।
 
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল করছেন এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করে। পরে দুজনকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission