images

দেশজুড়ে

৪০ দিনের সংসার, সাপের ছোবলে সব শেষ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৯:২০ এএম

চট্টগ্রামে বিয়ের মাত্র ৪০ দিনের মাথায় সাপের কামড়ে এক নববধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ময়নার বাপের পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রহিমা বেগম (১৮) একই এলাকার মো. অহিদুল্লাহর স্ত্রী।

নিহতের ভাসুর সেলিমুল্লাহ জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে রান্নার জন্য লাকড়ি আনতে ঘরের পাশে থাকা লাকড়ির স্তূপে যান রহিমা বেগম। এ সময় লাকড়ির স্তূপে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে সাপে কামড় দেয়। পরে শরীরে তীব্র যন্ত্রণা শুরু হলে তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান।

আরও পড়ুন
Web-Image5

বস্তার ফাটা অংশে বেরিয়ে ছিল হাত, খুলতেই শিউরে ওঠার মতো দৃশ্য

এরপর স্বজনরা তাকে দ্রুত দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. টিপু মজুমদার গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রহিমা বেগমকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

আরটিভি/আইএম