ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বস্তার ফাটা অংশে বেরিয়ে ছিল হাত, খুলতেই শিউরে ওঠার মতো দৃশ্য

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৭ এএম
পায়রা নদীর পুরনো ছবি

বরগুনায় পায়রা নদীর পাড় থেকে বস্তাবন্দী অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকা সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকায় নদীপাড়ে তীব্র দুর্গন্ধ পান স্থানীয়রা। পরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা নদীর পাড়ে একটি বস্তা দেখতে পান। একপর্যায়ে বস্তার ফাটা অংশ দিয়ে মানুষের হাত বেরিয়ে থাকতে দেখে থানা-পুলিশকে খবর দেন।

আরও পড়ুন

খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন গণমাধ্যমকে বলেন, আনুমানিক এক সপ্তাহ আগে ওই যুববকে হত্যা করে বস্তায় ভরে পায়রা নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সেই সঙ্গে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
দুই মাস আগে শুরু হওয়া নতুন জীবনের রঙিন স্বপ্নের রেশ তখনও কাটেনি।
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
সাভারের আশুলিয়ায় তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।   রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন। তিনি বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  আরটিভি/এসআর
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওের রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের নির্যাতিত বীরাঙ্গনা মোজেফা খাতুনকে (৭৭) রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে। 
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম. লিমন) নির্বাচিত হয়েছেন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এসময় করা গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
আরও পড়ুন
বরগুনায় সাংবাদিক আসাদ সবুজের জামিন
ঢামেকের বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
হাসপাতালের মেঝেতে চলছে বাবার চিকিৎসা, স্যালাইনের বোতল হাতে ছেলে
বিট কার্যালয়ের রান্নাঘরে মিলল সংরক্ষিত বনের গাছ, সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা