images

দেশজুড়ে

মেয়ের সামনেই মায়ের করুণ মৃত্যু

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৯:৫৪ এএম

পটুয়াখালীতে মেয়ের চোখের সামনে সিমেন্টবাহী টমটমের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে শহরের লতিফ স্কুল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হোসনেয়ারা বেগম (৫০) স্থানীয় মো. ফারুক শরীফের স্ত্রী। তিনি স্বামী ও তিন সন্তান নিয়ে শহরে বসবাস করতেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে নতুন বাসা ভাড়া দেখতে বের হন হোসনেয়ারা। লতিফ স্কুল রোড এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি সিমেন্টবোঝাই টমটম তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন
Web-Image5

বস্তার ফাটা অংশে বেরিয়ে ছিল হাত, খুলতেই শিউরে ওঠার মতো দৃশ্য

স্থানীয়রা তাৎক্ষণিক ধাওয়া দিয়ে টমটমের চালককে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে গুরুতর আহত অবস্থায় হোসনেয়ারাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সৈকত হাসান বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে দুর্ঘটনাজনিত আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে টমটমটি জব্দ করেছে এবং চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম