images

দেশজুড়ে

জলাশয় ভরাটের দায়ে ৩ জনকে আড়াই লাখ টাকা জরিমানা

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০১:৪০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় জলাশয় ভরাটের অভিযোগে তিন ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জলাশয় ভরাটের কাজে ব্যবহৃত পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়।

বুধবার (২৯ জুলাই) বিকেলে কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের পেছনে একটি ডোবা ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় মো. টিটু মিয়া (৩৫) ও রথিন রায় (৩২) নামের দুজনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ডোবা ভরাটের কাজে ব্যবহৃত প্রায় ২৫টি পাইপ বিনষ্ট করা হয়।

আরও পড়ুন
Web-Image13

অনলাইনে জুয়া খেলার অভিযোগে ৮ জন আটক

একই দিন রাত ১১টার দিকে কুটি বাজার ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি জলাশয় ভরাটের অভিযোগে আরেকটি অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।

এ সময় মো. রফিক নামের এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জলাশয় ভরাটের কাজে ব্যবহৃত পাইপগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে ভরাট কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, জলাশয় ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে জলাশয় ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরটিভি/আইএম