ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অনলাইনে জুয়া খেলার অভিযোগে ৮ জন আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম
অনলাইনে জুয়া খেলার অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত সাতটি মোবাইল ফোন ও ৬০ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়।

বুধবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে শহরের নিউ মার্কেট এলাকার শফিক প্লাজার চতুর্থ তলায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব।

আটককৃতরা হলেন সদর উপজেলার পূর্ব পাইকপাড়ার সুজন দেবনাথ (৪৮), কান্দিপাড়ার সালমান ভূঁইয়া (২৫), গোকর্ণঘাট এলাকার ঝন্টু কর্মকার (৩৪), কান্দিপাড়ার আকরাম হোসেন (৩৯), কান্দিপাড়ার কায়েস মিয়া (৪২), নাসিরনগর উপজেলার হরিণবেড় ইউনিয়নের নরহা গ্রামের শাহাদাত হোসেন চৌধুরী (৩৮), কসবা উপজেলার শ্যামবাড়ি এলাকার জহর (২৫) ও সদর উপজেলার কাজীপাড়া (ব্যাপারিপাড়া) এলাকার আলামিন (৪৫)।

র‍্যাব জানায়, অভিযানের সময় অনলাইনে জুয়া খেলার অভিযোগে আটজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত সাতটি মোবাইল ফোন ও নগদ ৬০ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। জব্দ করা আলামত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এ চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে।

আরও পড়ুন

র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নুর নবী বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসঙ্গে অনলাইন জুয়া পরিচালনাকারী চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, অনলাইনে জুয়া, মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে র‍্যাব নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ
কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযানে আটক ২৫২
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০