images

দেশজুড়ে

চাঁদপুরে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মধ্যে হুইল চেয়ার বিতরণ ও আর্থিক সহায়তা 

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৮:১৭ পিএম

দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে হুইল চেয়ার ও সমাজসেবা অধিদপ্তর থেকে হুইল চেয়ার ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মধ্যে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ।

আরও পড়ুন
Web-Image---Copy

চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমার সভাপতিত্বে এ সময় ৩টি সামাজিক সংগঠনকে ৫৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৬৫ হাজার টাকার আর্থিক অনুদান, ১৪টি অসহায় পরিবারকে ৭ হাজার ৫০০ টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা এবং ২৭ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। পরে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।  

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলা বিএনপির নেতা, উপকারভোগী, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে