ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৮:০৩ পিএম
ছবি: আরটিভি

চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্যে ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের কদমতলাস্থ পৌর মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি পৌরসভার প্রশাসক, ডিডিএলজি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. কবির হোসেন সরদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল কবির।

অনুষ্ঠানে এই অর্থ-বছরের সম্ভাব্য আয় ও ব্যয়ের খতিয়ান জনসমক্ষে তুলে ধরা হয়।

আরও পড়ুন

বাজেট বিবরণী থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, আসন্ন অর্থবছরে পৌরসভার মোট আয় ধরা হয়েছে ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকা। এর মধ্যে নিজস্ব রাজস্ব খাত থেকে আয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৮ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা। এছাড়া সরকারের বিভিন্ন প্রকল্প ও অনুদান থেকে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১৩৪ কোটি ২০ লাখ টাকা। বাজেটে গত বছরের ৩ কোটি ১৯ লাখ ১৫ হাজার ২৯৪ টাকা প্রারম্ভিক স্থিতি হিসেবে যুক্ত করা হয়েছে।

অন্যদিকে, পৌরসভার সার্বিক উন্নয়নে ব্যয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ১৪৫ কোটি ৭০ লাখ টাকা। এছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও প্রশাসনিক রক্ষণাবেক্ষণসহ মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা।

বাজেটে ৪ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ২৯৪ টাকা সমাপনী স্থিতি বা উদ্বৃত্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া শিক্ষা খাত, উন্নয়ন প্রকল্প, সরকারি অনুদান এবং অন্যান্য উৎস থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, সড়ক নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানি সরবরাহ, সড়কবাতি স্থাপন এবং নাগরিক সেবার মানোন্নয়নে ব্যয় করার পরিকল্পনা তুলে ধরা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই বাজেট বাস্তবায়িত হলে চাঁদপুর পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নে এক নতুন মাত্রা যোগ হবে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
মেয়েকে দেখার ছলে প্রায়ই সাবেক স্ত্রীর বাসায় যেতেন পলাশ, অতঃপর...
ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে (৩১) ধর্ষণের অভিযোগে পলাশ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেয়েকে দেখার ছলে প্রায়ই সাবেক স্ত্রীর বাসায় যেতেন পলাশ, অতঃপর...
নিছক বিরক্তিতেই হত্যা করা হয় ৩ বছরের হালিমাকে!
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় নিখোঁজ হওয়ার মাত্র ১৩ ঘণ্টা পর হালিমা আক্তার নামে সাড়ে তিন বছর বয়সী এক কন্যাসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের ঘটনায় তিন প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে মূল অভিযুক্ত আসমা আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
নিছক বিরক্তিতেই হত্যা করা হয় ৩ বছরের হালিমাকে!
আরও পড়ুন
মা ইলিশ রক্ষায় জেলেদের পাশে ‘ক্লিন চাঁদপুর’
দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ
কেসিসির ৬০১ কোটি টাকার বাজেট ঘোষণা
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে বিএনপি নেতার মৃত্যু