images

দেশজুড়ে

‘তুই ফ্যাসিস্ট’ বলেই বিএনপিকর্মীকে বেধড়ক পিটুনি

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১১:৪২ এএম

লক্ষ্মীপুরে আইনজীবীর বিরুদ্ধে ‘তুই ফ্যাসিস্ট’ বলে বিএনপিকর্মীকে পেটানোর অভিযোগ উঠেছে। এ সময় মোটরসাইকেল ও মোবাইল ফোন সেট ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন আহত বিএনপিকর্মী মো. শরিফ। 

এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে লক্ষ্মীপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জের চৌরাস্তা এলাকায় মারধরের ঘটনা ঘটে। চিকিৎসার জন্য তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তবে আইনজীবী আনিসুল ইসলাম অভিযোগ অস্বীকার বলেন, শরিফের সঙ্গে দেখা হয়েছে। তিনি মাদকাসক্ত। একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। 

আরও পড়ুন
Web-Image8

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

আহত মো. শরীফ জানান, আনিসুলদের সঙ্গে তার পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে জেলা আদালতে মামলাও বিচারাধীন। বিভিন্ন সময় আনিসুল তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। ঘটনার সময় কিছু বুঝে ওঠার আগেই তুই ফ্যাসিস্ট বলে এলোপাতাড়ি কিল-ঘুষি দেওয়া হয়। 

তিনি আরও জানান, ঘটনার সময় মাছের খাবার কিনতে মোটরসাইকেলে ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় পৌঁছলে কয়েক সহযোগীকে নিয়ে আনিসুল পথরোধ করে। একপর্যায়ে তাকে গালিগালাজ করে হামলা চালানো হয়। এতে তার শরীরের বিভিন্ন অংশে জখম হয়। 

ভুক্তভোগী শরীফ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রামের বাসিন্দা। তিনি বিএনপির সক্রিয়কর্মী। অভিযুক্ত লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী আনিসুল ইসলাম একই এলাকার বাসিন্দা। 

আরও পড়ুন
Web-Image11

লক্ষ্মীপুরে ইয়াবাসহ নারী আটক

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছি। আমাদের কাছে লিখিত অভিযোগ এলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হবে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, একব্যক্তিকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম