ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১০:২০ এএম
নিহত চৌধুরী রুবেল। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে বেপরোয়া গতির ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ভোরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চৌধুরী রুবেল (৩০) লক্ষ্মীপুর পৌর শহরের জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌরসভার ৪নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকার ফারুক হোসেন চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। শহরের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে একটি দ্রুতগতির ডাম্প ট্রাক তাকে বহনকারী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে তার হাত-পা ও মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না বলেন, সাবেক ছাত্রদল নেতা রুবেল ডাম্প ট্রাক চাপায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে ছাত্রদলের পক্ষ থেকে শোক জানাচ্ছি।

আরও পড়ুন

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত সাবেক ছাত্রদল নেতা ঢাকায় মারা গিয়েছেন বলে শুনেছি।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে সংবাদ প্রকাশের পর সেই সড়ক থেকে সরছে নিম্নমানের ইট
নওগাঁর মান্দায় সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন প্রায় কোটি টাকার একটি গুরুত্বপূর্ণ পাকা সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের গুরুতর অনিয়ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট মহল। 
আরটিভিতে সংবাদ প্রকাশের পর সেই সড়ক থেকে সরছে নিম্নমানের ইট
তিন ঘণ্টার ‘ট্রাক জার্নিতেই’ কাঁচা পেঁপে পেকে হলুদ!
গাছ থেকে সংগ্রহের পর মাত্র তিন থেকে চার ঘণ্টার ব্যবধান। এর মধ্যেই শক্ত, কাঁচা সবুজ পেঁপে হয়ে যাচ্ছে হলুদ-লাল পাকা ফল।
তিন ঘণ্টার ‘ট্রাক জার্নিতেই’ কাঁচা পেঁপে পেকে হলুদ!
সড়কে বালির বদলে দেওয়া হচ্ছিল মাটি, হঠাৎ হাজির এমপি
চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থান প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে উন্নয়ন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
সড়কে বালির বদলে দেওয়া হচ্ছিল মাটি, হঠাৎ হাজির এমপি
দুর্গোৎসব ঘিরে ভারতে বসে ষড়যন্ত্র করছে আ.লীগ: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, আওয়ামী লীগ যে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল, সেটি ভারতের আশীর্বাদেই। ভারতের আশীর্বাদপুষ্ট হয়েই তারা টিকে ছিল। আর এখন আওয়ামী লীগ ও শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত করছে।
দুর্গোৎসব ঘিরে ভারতে বসে ষড়যন্ত্র করছে আ.লীগ: রাশেদ খাঁন
টেলিগ্রামে হিসাব, অনলাইনে জুয়ার টাকা ক্রিপ্টোতে বদলে বিদেশে পাচার
অনলাইন বেটিং ও জুয়ার মাধ্যমে সংগ্রহ করা অর্থ মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ও ব্যাংক হিসাবে জমা করে পরে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
টেলিগ্রামে হিসাব, অনলাইনে জুয়ার টাকা ক্রিপ্টোতে বদলে বিদেশে পাচার
আরও পড়ুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১
ফ্লোরিডায় স্কুলবাস উল্টে প্রাণ গেল শিক্ষার্থীসহ ২ জনের
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত
ছাগলে পাতা খাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা