images

দেশজুড়ে

মাছের ঘের নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ০৩:৪৫ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৭নং সরল ইউনিয়নে মাছের ঘের ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে অন্তত দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাত ৩টায় উপজেলার উত্তর সরল এলাকায় এ ঘটনা ঘটে। নিহহতের নাম মোহাম্মদ জিল্লুর রহমান (৩০)। 

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
mrss

বিজিবির অভিযানে অস্ত্র ও বিদেশি সিগারেট উদ্ধার

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছের ঘেরের মালিকানা ও ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে মোহাম্মদ জিল্লুর রহমান ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ঘটনায় একজন নিহত হয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর উত্তর সরল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আরটিভি/এমএম