ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিজিবির অভিযানে অস্ত্র ও বিদেশি সিগারেট উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম
ছবি : আরটিভি

রাঙামাটির বাঘাইছড়ি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি এবং ১০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত সড়কের মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এই অভিযান চালান। এ সময় দুই সন্দেহভাজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পাহাড়ে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে এসব অবৈধ অস্ত্র ও পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবা ও বিদেশি সিগারেট এর একটি বড় চোরাচালান আটকের উদ্দেশে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন সীমান্ত সড়ক মাঝিপাড়া ১৬ কিলোমিটার নামক স্থানে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ টহল দল ফাঁদ পাতে। রাত সাড়ে দশটার দিকে অজ্ঞাত দুইজন চোরাকারবারী হাতে ব্যাগ নিয়ে ১৬ কিলোমিটার এর কাছাকাছি এলে বিজিবি টহল তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা পাহাড়ের মধ্যে গা ঢাকা দেয়।

আরও পড়ুন

পরবর্তীতে বিজিবি টহল দল এলাকা তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিদেশি সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়।

মারিশ্যা জোনের (২৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানি তৎপরতা বৃদ্ধি করেছে। চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদরাসাছাত্রীকে একা পেয়ে ক্লাসরুমের দরজা লাগিয়ে দেন শিক্ষক, অতঃপর...
ময়মনসিংহের নান্দাইলে মাদরাসার শ্রেণিকক্ষে ছাত্রীকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।  সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর মধ্যপাড়া গ্রামে অবস্থিত ‘তালীমুল উম্মাহ নূরে মদিনা কওমি মহিলা মাদরাসা ও এতিমখানা’য় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিকেলে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।  অভিযুক্ত শিক্ষক রমজান আলী (২৪) নান্দাইল ইউনিয়নের ভাটি পাছানী গ্রামের মো. আব্দুস ছালামের ছেলে।  অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী ওই মাদরাসার মিজান শ্রেণিতে পড়াশোনা করে। প্রতিদিনের মতো সোমবার সকালে মাদরাসায় যায় সে। শ্রেণিকক্ষে একাই ছিল সে। এ সময় দরজার কাছে দাঁড়িয়ে থাকা শিক্ষক রমজান আলী হঠাৎ ক্লাসরুমের দরজা লাগিয়ে দেয়। পরে ওই শিক্ষক তার হাত ধরে যৌন নির্যাতন করার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে ওই ছাত্রী ক্লাসরুমের দরজা খুলে দৌড়ে বাইরে বেরিয়ে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত বলে দেয়। পরে এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে দেয়। এদিকে থানায় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় অভিযুক্ত শিক্ষক রমজান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, কোনো খারাপ উদ্দেশ্যে ওই ছাত্রীর হাত ধরেননি। এখন তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রীর বাবার পক্ষ থেকে ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগপত্র পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এসএস
মাদরাসাছাত্রীকে একা পেয়ে ক্লাসরুমের দরজা লাগিয়ে দেন শিক্ষক, অতঃপর...
মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে বাড়ি ফেরা হলো না বাবার
গাজীপুরে মেয়ের বিয়ের বাজার করতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় লোকমান হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় দিরু মিয়া নামে এক মাছ ব্যবসায়ীরও মৃত্যু হয়েছে।
মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে বাড়ি ফেরা হলো না বাবার
খুলনার সন্ত্রাসীদের বিচিত্র নাম আর বিচিত্র সব অপরাধ
খুলনার সন্ত্রাসীদের কারও নাম ‘গ্রেনেড বাবু’, কারও ‘ট্যাংকি শাওন’। কেউ ‘চিংড়ি পলাশ’, কেউ ‘বেজি আলামিন’, আবার কারও পরিচয় ‘গলাকাটা রাজু’। মূল নাম ছাপিয়ে এসব ডাকনামই যেন তাদের পরিচয়ের বড় অংশ। মহল্লা থেকে অপরাধের আড্ডা, পুলিশের নথি থেকে মামলার কাগজ— সবখানেই আসল নামের চেয়ে এসব নামই বেশি উচ্চারিত হয়।
খুলনার সন্ত্রাসীদের বিচিত্র নাম আর বিচিত্র সব অপরাধ
দুই যুগ শেষে অবসর, আবেগঘন পরিবেশে স্কুলশিক্ষকের বিদায়
হাতে চক ছিল ২৬ বছর ধরে, সামনে ছিল অসংখ্য শিক্ষার্থী। পাঠদানের পাশাপাশি যাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন, সেই প্রিয় শিক্ষক সজল কান্তি নাথ এবার বিদায় নিলেন কর্মজীবন থেকে। তার বিদায়ের দিনে আবেগঘন হয়ে ওঠে মীরসরাইয়ের ঐতিহ্যবাহী জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়।
দুই যুগ শেষে অবসর, আবেগঘন পরিবেশে স্কুলশিক্ষকের বিদায়
মাদরাসা থেকে অসুস্থ হয়ে বাড়ি ফেরে শিশু, মাকে জানায় ‘আসল ঘটনা’
টাঙ্গাইলের ঘাটাইলে ৯ বছরের এক মাদরাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে হানিফ আলী নামের এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
মাদরাসা থেকে অসুস্থ হয়ে বাড়ি ফেরে শিশু, মাকে জানায় ‘আসল ঘটনা’
আরও পড়ুন
দুর্গম পথ পাড়ি দিয়েও মিলছে না ‘কাঙ্ক্ষিত সেবা’
স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং, অতঃপর...
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন: দীপেন দেওয়ান
লংগদুতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, সেনা হস্তক্ষেপে পণ্ড