images

দেশজুড়ে

পসরা সাজিয়ে বাজারে বিক্রি হচ্ছিল হরিণের মাংস, এরপর যা ঘটল

শনিবার, ০১ আগস্ট ২০২৬ , ০১:৩৪ পিএম

রাঙামাটি শহরের একটি বাজারে বিক্রির জন্য আনা পাঁচ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের সমতাঘাট বাজার থেকে এই মাংস জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ।

বন বিভাগ জানায়, একদল শিকারি জঙ্গল থেকে ধরা একটি মায়া হরিণ জবাই করে শহরের সমতাঘাট বাজারে বিক্রি করছিলেন—এমন খবরে তারা ঘটনাস্থলে যান। তবে তাদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যান। এ কারণে কাউকে আটক করা যায়নি। তবে ঘটনাস্থল থেকে পাঁচ কেজি মাংস জব্দ করা হয়।

আরও পড়ুন
13

ক্যালকুলেটর চুরির অপবাদে মাদরাসাছাত্রকে বেধড়ক পেটালেন শিক্ষক

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক বলেন, ‘আমাদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা মাংস রেখে পালিয়ে যায়। মাংসগুলো জব্দ করা হয়েছে। শনিবার আদালতের অনুমতি সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরটিভি/এসএস