ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ক্যালকুলেটর চুরির অপবাদে মাদরাসাছাত্রকে বেধড়ক পেটালেন শিক্ষক

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০১:২০ পিএম
আহত শিক্ষার্থী আহম্মদ মোল্লা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি হাফেজিয়া মাদরাসার সাত বছর বয়সী ছাত্রকে ক্যালকুলেটর চুরির অপবাদে বেধড়ক মারধর করে আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কদমপুর হাফেজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী আহম্মদ মোল্লা (৭) উপজেলার ঢালিকান্দী গ্রামের শাওন মোল্লার ছেলে। বর্তমানে সে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সে কদমপুর হাফেজিয়া মাদরাসার কায়দা বিভাগের ছাত্র।

অভিযুক্ত শিক্ষক এনামুল মোল্লা একই ইউনিয়নের কদমপুর গ্রামের মোক্তার মোল্লার ছেলে। ঘটনার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মাদরাসার একটি ক্যালকুলেটর হারিয়ে যাওয়ার পর আহম্মদ মোল্লার বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়। এরপর শিক্ষক এনামুল মোল্লা তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শিক্ষার্থীর বাবা শাওন মোল্লা বলেন, ‘আমার ছেলে প্রায় এক বছর ধরে এই মাদ্রাসায় পড়াশোনা করছে। এর আগে তার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ ওঠেনি। একটি মিথ্যা অভিযোগ এনে তাকে নির্মমভাবে পেটানো হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন মাদরাসা পরিচালকের ভাই আমিনুল হক। তিনি দাবি করেন, ‘আহম্মদকে মারধর করা হয়নি। সে পড়ে গিয়ে আঘাত পেয়েছে।’

আরও পড়ুন

এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে প্রাথমিকভাবে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
পোস্টার সাটানোর সময় ধরা স্বেচ্ছাসেবক লীগ নেতা
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে উত্ত্যক্ত করে ৩ যুবক ধরা, দিলেন ‘বিশেষ পরিচয়’
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘রাস্তার মেয়ে’ বললেন প্রভোস্ট, অভিযোগে যা লিখলেন শিক্ষার্থী