images

দেশজুড়ে

চার ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা

রোববার, ০২ আগস্ট ২০২৬ , ০৪:২৮ পিএম

টাঙ্গাইল পৌর শহরে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ক্লিনিক ও হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দক্ষ জনবল ছাড়া ল্যাব পরিচালনা করায় পাইলট হাসপাতালের প্যাথলজি বিভাগ সিলগালা করে দেওয়া হয়। 

রোববার (২ আগষ্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, অভিযানে প্যাথলজিস্টের অনুপস্থিতিতে পরীক্ষা-নিরীক্ষা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ওষুধ রাখার ফ্রিজের তাপমাত্রা সঠিক না থাকা এবং নষ্ট হয়ে যাওয়া রক্ত সংরক্ষণের মতো অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

আরও পড়ুন
Web-Image19

অটোচালককে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই

এ সময় পাইলট হাসপাতালকে ৫০ হাজার টাকা, অ্যাপল হাসপাতালকে ২৫ হাজার টাকা, সেনা কম্বাইন্ড হাসপাতালকে ২৫ হাজার টাকা এবং জনতা ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

আরটিভি/আইএম