ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

অটোচালককে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই

রাঙামাটি (লংগদু) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৪:১৫ পিএম
লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আরটিভি

রাঙামাটিতে এক অটোচালককে কুপিয়ে ও মারধর করে আনুমানিক ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২ আগস্ট) বেলা ১১টার দিকে লংগদু উপজেলার মুসলিম ব্লকের সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আমির হোসেন (৩০) বাইট্টাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি রাস্তার পাশে লাকড়ি তুলে দেওয়ার কথা বলে আমির হোসেনকে মুসলিম ব্লকের সেগুনবাগান এলাকার নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে এবং মারধর করে তার কাছে থাকা আনুমানিক দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় সেগুন বাগানের ভেতরে ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার পর রক্তাক্ত অবস্থায় আমির হোসেন স্থানীয় বাসিন্দা বেলালকে মোবাইলফোনে কল করে উদ্ধারের আকুতি জানান।

বেলাল বলেন, আমিরের ফোন থেকে কল আসে। সে শুধু বলছিল, আমাকে বাঁচান ভাই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি অটোরিকশাটি রাস্তায় পড়ে আছে এবং আমিরকে রক্তাক্ত অবস্থায় সেগুনবাগানের ভেতরে ফেলে রাখা হয়েছে।

আরও পড়ুন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আমিরের শরীরে ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি তার মুখ ও মাথায় গুরুতর আঘাত পাওয়া গেছে। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে অবস্থার অবনতি হলে অন্যত্র রেফার করা হতে পারে।

এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া জানান, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত, তা এখন শনাক্ত করা যায়নি। এমনকি থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগও জমা পড়েনি।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পদ্মায় ধরা ১৭ কেজির পাঙাশ, দাম উঠল যত
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে প্রায় ১৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।
পদ্মায় ধরা ১৭ কেজির পাঙাশ, দাম উঠল যত
কিশোরীর মুখ চেপে নির্জনে নিয়ে যান কাশেম, স্বামীর অপকর্ম লুকাতে বিকল্প প্রস্তাব স্ত্রীর
নেত্রকোনার দুর্গাপুরে বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কিশোরীর মুখ চেপে নির্জনে নিয়ে যান কাশেম, স্বামীর অপকর্ম লুকাতে বিকল্প প্রস্তাব স্ত্রীর
মামুনের পরিকল্পনার কাছে ‘দৃশ্যম’ সিনেমা যেন দুধভাত
বর্তমানে সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনায় আছে সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড সিনেমা দৃশ্যম-৩। মুক্তির পরই সিনেমাটি নিয়ে হইচই পরে যায়। সিনেমাটির আগের দুই কিস্তিও ব্যাপক সাড়া ফেলে দর্শকদের মধ্যে। এদিকে আলোচনার মধ্যেই বাংলাদেশে ঘটে গেল দৃশ্যম-এর গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এক চাঞ্চল্যকর ঘটনা।
মামুনের পরিকল্পনার কাছে ‘দৃশ্যম’ সিনেমা যেন দুধভাত
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
নওগাঁর রাণীনগর উপজেলায় ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
শরীয়তপুরের জাজিরায় বল সদৃশ ককটেল হাতে নেওয়ার পর আকস্মিক বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। 
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
আরও পড়ুন
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
ইসরায়েলকে টার্গেট করাই ছিল দুবাইয়ের বিমান ছিনতাইয়ের আসল লক্ষ্য
অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য