রোববার, ০২ আগস্ট ২০২৬ , ০৭:৫০ পিএম
জামালপুরের সরিষাবাড়ীতে ফুটবল খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে সাখাওয়াত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেলে পৌর এলাকার ধানাটা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশু সাখাওয়াত হোসেন ওই গ্রামের ভ্যানচালক সুমন মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শিশু সাখাওয়াতসহ কয়েক বন্ধু বাড়ির পাশে একটি খোলা মাঠে ফুটবল খেলতে যায়। খেলার সময় ফুটবলটি পাশের ডোবার পানিতে পড়ে গেলে সেটি তুলতে যায় সাখাওয়াত।
এ সময় অসাবধানতাবশত ডোবার পানিতে ডুবে যায় শিশুটি। সঙ্গে থাকা অন্য শিশুরা দৌড়ে গিয়ে তার মাকে খবর দেয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
আরটিভি/টিআর