ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পিএস গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৪:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত সহকারী (পিএস) তরিকুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে নীলফামারী থেকে।

রোববার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।

এর আগে, শনিবার সন্ধ্যায় তাকে শহরের শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রায় ১৩ বছর আগের এক ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে।

জানা যায়, কৃষক সিদ্দিক আলী ২০১৩ সালের ১৪ ডিসেম্বরে বাড়ির অদূরে রামগঞ্জহাটে বাজার করতে যান। ওই সময় আওয়ামী লীগের কয়েকজন এলাকার বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা চালায় এবং এলাকার মানুষজনের ওপর এলোপাথাড়ি মারধর করে। এ সময় কৃষক সিদ্দিক আলী আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়লে সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে বহনকারী গাড়ি দিয়ে তাকে চাপা দেওয়া হয়।

১৩ বছর আগের এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে মামলার এজাহারে বলা হয়, ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় নিহত কৃষক সিদ্দিক আলীর হত্যা মামলা দায়ের করতে পারেননি বাদী। ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রেক্ষাপটের পর সুযোগ সৃষ্টি হওয়ায় নিহতের ছেলে মামলাটি দায়ের করেন।

এই মামলায় তরিকুল ইসলাম এজাহারনামীয় আসামি। সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে প্রধান আসামি করা হয়েছে এ মামলায়।

এ বিষয়ে নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, সিদ্দিক হত্যা মামলায় তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
গাজীপুরে মাছের ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রতন চন্দ্র দাস (৪৫) নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে গাজীপুরের সখীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
চাঁপাইনবাবগঞ্জে জমি-সংক্রান্ত মামলার কথা বলে শতবর্ষী মা ও বাবার টিপসই নিয়ে প্রায় ১২ বিঘা কৃষিজমি, আমবাগান ও বসতভিটাসহ পারিবারিক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক কর্মকর্তার বিরুদ্ধে।
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
কলাগাছে ধরেছিল কাঁদি, আনারসের বাগানে এসেছিল ফলনের সময়, পেঁপে ও সবজি বাগানেও ছিল আশাব্যঞ্জক ফলন। ফসল ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকেরা। কিন্তু ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সব। 
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
জনমত উপেক্ষা করে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এ চুক্তি ইতিহাসে কালো চুক্তি হিসাবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন বন্দর রক্ষা কমিটি।
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিককে (২৩) জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আল-আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
আরও পড়ুন
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৫
কানাডায় স্কুলে ৮ হত্যায় সহায়তা, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার নারী
সারোগেসি কাণ্ডে ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার দম্পতি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য