images

দেশজুড়ে

হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী

রোববার, ০২ আগস্ট ২০২৬ , ১০:৩৭ পিএম

নড়াইলের লোহাগড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন জসিম শেখ নামের এক ব্যক্তি। 

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার করফা গ্রামে এ ঘটনা ঘটে। এদিন বিকেল ৪টার দিকে আহত গৃহবধূ জোনাকি খানমের মৃত্যু হয়।
 
পুলিশ ও পরিবার জানায়, পারিবারিক কলহের জেরে জোনাকি খানমকে মারধর করার পর হাতুড়ি নিয়ে থানায় যান তার স্বামী জসিম শেখ। এ সময় পুলিশের কাছে স্ত্রীকে মারধর করার বিষয়টি জানান তিনি। পরে পুলিশ গিয়ে জানতে পারে, গুরুতর আহত অবস্থায় জেসমিন খানমকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় স্বজনরা।

আরও পড়ুন
18

পুকুরে ভাসছিল কাস্টম সিপাহীর মরদেহের ১৫ টুকরো

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার বলেন, গৃহবধূর মৃত্যুর বিষয়টি পরিবারের মাধ্যমে জানতে পেরেছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/ এসকেডি