ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

পুকুরে ভাসছিল কাস্টম সিপাহীর মরদেহের ১৫ টুকরো

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১০:০২ পিএম
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পুকুরে ভাসমান চারটি ব্যাগ থেকে কাস্টম হাউসের কর্মী আবু রায়হান তালুকদার (৪০)-এর মরদেহের ১৫টি খণ্ড উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ১০ দিন পর তার এই মরদেহ উদ্ধার হয় বলে জানা গেছে।

রোববার (২ আগস্ট) দুপুরে একটি বাড়ির পাশের পরিত্যক্ত পুকুর থেকে মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়। এসময় পুকুরে ভাসতে থাকা চারটি ব্যাগ ও একটি কাপড়ের পোটলার ভেতর থেকে খণ্ডিত টুকরোগুলো পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহত আবু রায়হান তালুকদার উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কমলাপুর কাস্টম হাউসে সিপাহী পদে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

স্বজনরা জানান, গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়িতে আসেন আবু রায়হান। পরদিন শুক্রবার কর্মস্থলে ফেরার কথা বলে বাড়ি থেকে বের হন।

পরিবারের দাবি, কেয়ারটেকার রাজু ও তার বন্ধু জিতুল তাকে এগিয়ে দেওয়ার কথা বলে সঙ্গে নিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন পর কর্মস্থল থেকে সহকর্মীরা পরিবারের সদস্যদের জানান, আবু রায়হান অফিসে যোগ দেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় ২৭ জুলাই তার বড় ভাই মো. নূরুল ইসলাম ফুলবাড়ীয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আরও পড়ুন

নিহতের স্বজনদের অভিযোগ, রায়হান নিখোঁজ হওয়ার পর থেকেই কেয়ারটেকার রাজু ও তার বন্ধু জিতুল আত্মগোপনে রয়েছেন। তারা দুজনই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে পরিবারের সন্দেহ।

পরিবার জানায়, স্ত্রীকে তালাক দেওয়ার পর আবু রায়হান একাই থাকতেন। ঢাকায় চাকরি করলেও বৃদ্ধ মাকে দেখতে প্রায় প্রতি সপ্তাহেই গ্রামের বাড়িতে আসতেন। রাজু নামে এক কিশোরকে তিনি বাড়িতে রেখে দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন। তার লেখাপড়ার খরচ ও মাসিক ভাতাও বহন করতেন।

রোববার সকালে বাড়ির পাশের পুকুরে তিনটি ব্যাগ ও একটি কাপড়ের পোটলা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোটলাগুলো উদ্ধার করে। খুলে দেখা যায়, ভেতরে ১৫ টুকরো করা মরদেহ রয়েছে।

এর আগে শুক্রবার উপজেলার অনন্তপুর এলাকার বাজুয়া নদী থেকে ডুবুরি দল আবু রায়হানের ব্যবহৃত একটি চাবির রিং উদ্ধার করেছিল।

ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ ১৫ টুকরো করে ব্যাগ ও কাপড়ের পোটলায় ভরে পুকুরে ফেলে রাখা হয়েছিল। কয়েক দিন পানিতে থাকায় পচে ভেসে ওঠে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বরগুনায় সাংবাদিক আসাদ সবুজের জামিন
বরগুনায় এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক কালবেলার প্রতিনিধি সাংবাদিক আসাদ সবুজের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বরগুনায় সাংবাদিক আসাদ সবুজের জামিন
২০ টাকা চুরির অপবাদে শিশুকে বেধড়ক পেটালেন মাদরাসাশিক্ষক
কক্সবাজারের চকরিয়ায় ২০ টাকা চুরির অভিযোগে ১০ বছর বয়সী এক মাদরাসা ছাত্রকে মারধর, গলা চেপে ধরা ও লাথি মারার পর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় আরিফ উল্লাহ (২৩) নামে ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাষ্টারপাড়ায় অবস্থিত চকরিয়া তানযীমুল কুরআন হিফজ মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার আরিফ উল্লাহ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরং ইউনিয়নের জুম্মাপাড়ার বাসিন্দা শহিদুল্লাহর ছেলে। পুলিশ জানায়, মাদরাসাটিতে পড়াশোনা করা ১০ বছর বয়সী শিশুটির বিরুদ্ধে ২০ টাকা চুরির অভিযোগ ওঠে। এ অভিযোগকে কেন্দ্র করে শিক্ষক আরিফ উল্লাহ শিশুটিকে মাদরাসার অফিসকক্ষে নিয়ে বেত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে তার গলা চেপে ধরা, কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি মাথার চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে খবর পেয়ে শিশুটিকে আহত ও অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা দেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি আরিফ উল্লাহকে গ্রেপ্তার করা হয়।  ওসি আরও জানান, গ্রেপ্তার শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।  আরটিভি/এসকে
২০ টাকা চুরির অপবাদে শিশুকে বেধড়ক পেটালেন মাদরাসাশিক্ষক
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
চট্টগ্রামে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদাদাবি, মারধর ও বিপুল পরিমাণ সিগারেট লুটের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও এসআরবি-৭-এর যৌথ দল।
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
বাংলাদেশ ভ্রমণে এসে ব্যাগ উধাও, কাঁদছেন জার্মান পর্যটক
বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখতে এসে নাটোর রেলস্টেশনে ব্যাগ হারিয়ে বিপাকে পড়েছেন ১৮ বছর বয়সী জার্মান পর্যটক কিরিল।
বাংলাদেশ ভ্রমণে এসে ব্যাগ উধাও, কাঁদছেন জার্মান পর্যটক
মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা
মা ইলিশের নির্বিঘ্নে প্রজনন নিশ্চিত করতে মধ্যরাত থেকে নদ-নদী ও অভয়াশ্রম এলাকায় ইলিশসহ মাছ ধরা বন্ধ হচ্ছে। ২২ দিনের এই নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। চট্টগ্রামের মিরসরাই উপজেলার নদীপথের অভয়াশ্রম ও সংশ্লিষ্ট নদ-নদীতে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা
আরও পড়ুন
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঢামেকের বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
সার কারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জে দুই মরদেহ উদ্ধার