images

দেশজুড়ে

স্ত্রীকে ‘পিস্তল’ দেখিয়ে যৌতুক দাবি, পরে মিলল লাইটার

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০৭:২০ পিএম

গাজীপুরের শ্রীপুরে ‘পিস্তল’ দেখিয়ে স্ত্রীর কাছে যৌতুক দাবিতে নির্যাতন করার অভিযোগে মো. ইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) রাতে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ।

গ্রেপ্তার ইমন শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের দায়পাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. রিপন মিয়া ও শামীমা দম্পত্তির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ইমন একটি ‘পিস্তল’ প্রদর্শন করে ভিডিও তৈরি করে টিকটকে নিজের আইডিতে ছড়িয়ে দেন। বিষয়টি গাজীপুর জেলা পুলিশের নজরে এলে সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে শ্রীপুর থানা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। 

এ সময় ভিডিওতে প্রদর্শিত পিস্তলটি উদ্ধার করা হয়। পরে পরীক্ষা করে দেখা যায়, উদ্ধার করা বস্তুটি আসল আগ্নেয়াস্ত্র নয়। এটি একটি ‘পিস্তল সদৃশ লাইটার’। এই লাইটার দেখিয়েই ইমন এলাকায় ভীতি সৃষ্টি করতেন এবং স্ত্রীকে নিয়মিত ভয় দেখিয়ে যৌতুক দাবি করতেন বলে অভিযোগ।

এ ঘটনায় ইমনের স্ত্রী মোছা. তাহমিনা (২২) বাদি হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় যৌতুকের দাবিতে মারধর ও নির্যাতনের অভিযোগ আনা হয় ।

আরও পড়ুন
Web-Image---Copy

চতুর্থবারের মতো পেশাদারিত্বের স্বীকৃতি পেলেন গোয়াইনঘাটের ওসি

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, টিকটকে অস্ত্রসদৃশ লাইটার দেখিয়ে তিনি ভিডিও প্রচার করতেন। এতে এলাকায় আতঙ্ক ছড়ায়। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এসএস