images

দেশজুড়ে

পুকুরে ভাসছিল যুবকের মরদেহ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ০৩:৪৮ পিএম

ময়মনসিংহের ভালুকায় একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে এক ব্যক্তি পুকুরের পানিতে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

গত কয়েকদিন ধরে ওই ব্যক্তিকে বগাজান বাজার ও এর আশপাশের এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছে বলে জানান স্থানীয়রা। তাদের ধারণা, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর। 

আরও পড়ুন
Web-Image13

ঘরের আড়ায় ঝুলছিল গৃহবধূর মরদেহ

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন জানান, নিহতের শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আধুনিক প্রযুক্তির সহায়তায় তার আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) নিয়ে পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে। একইসঙ্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি/আইএম