ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরের আড়ায় ঝুলছিল গৃহবধূর মরদেহ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১২:৩০ পিএম
মরদেহের প্রতীকী ছবি

খুলনায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিতা (১৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর গিলাতলা গফ্ফার ফুড মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে সাইফুল ইসলামের পুত্রবধূ মিতাকে ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ঘটনাটি নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ কারণে মিতার স্বামী মাজহার ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রেমিকাকে পোল্ট্রি মুরগি সম্বোধন করে ‘স্যরি’, সিরাজগঞ্জে প্রেমিকের বিলবোর্ড ভাইরাল
ভালোবাসার মানুষের মান-অভিমান ভাঙাতে কতজন কত কিছুই না করেন। কেউ ফুল উপহার দেন, কেউ চিঠি লেখেন, আবার কেউ করেন ব্যতিক্রমী কোনো আয়োজন। এবার আরও ব্যতিক্রম কিছু করে আলোচনা তৈরি করেছেন সিরাজগঞ্জের এক যুবক। প্রিয় মানুষের অভিমান ভাঙাতে শহরে টাঙানো হয়েছে একটি ব্যানার। তবে কে বা কারা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন, তা এখনো জানা যায়নি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভাইরাল এক ভিডিও থেকে এ তথ্য জানা যায়। ব্যানারের লেখা অনুযায়ী, নিজেকে গরু ও তার প্রেমিকাকে পোল্টি মুরগি সম্বোধন করে ক্ষমা চেয়েছে প্রেমিক। প্রেমের এমন বিচিত্র প্রকাশে হাস্যরসের খোরাক জুগিয়েছে পুরো বিষয়টি। নেটিজেনরাও নানা আলোচনা-সমালোচনায় বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা করেছে। আসিফ আহমেদ দিগন্ত নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ভালোবাসায় অভিমান থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, আবার সেই অভিমান ভাঙানোর চেষ্টাও থাকবে। এটাই তো সুন্দর!  শাহারিয়ার মোর্শেদ খান নামের এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, এমন ভালোবাসার গরু আর অভিমানী মুরগিতে ভরে উঠুক সিরাজগঞ্জ। প্রেম থাকুক, মান-অভিমান থাকুক। ভালোবাসার শহর সিরাজগঞ্জ ভালোবাসায় থাকুক। আরটিভি/এসআর
প্রেমিকাকে পোল্ট্রি মুরগি সম্বোধন করে ‘স্যরি’, সিরাজগঞ্জে প্রেমিকের বিলবোর্ড ভাইরাল
ডাল কাটতে উঠে গাছেই অজ্ঞান যুবক, অতঃপর...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাল কাটতে গিয়ে গাছের উপরেই অজ্ঞান হয়ে পড়েন রাসেল মিয়া (৩০) নামের এক যুবক। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত রাসেল মিয়া ওই গ্রামের মৃত মাফিজ মিয়ার ছেলে। বর্তমানে তিনি সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় বাড়িউড়া-কালিকচ্ছ সড়কের পাশে একটি গাছের ডাল কাটার জন্য গাছে ওঠেন রাসেল মিয়া। ডাল কাটার একপর্যায়ে তিনি হঠাৎ গাছের উপরেই অজ্ঞান হয়ে পড়েন। এ সময় অচেতন অবস্থায় তিনি গাছের ডালের সঙ্গে আটকে থাকেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধারের চেষ্টা করলেও গাছের উচ্চতা এবং তার অচেতন অবস্থার কারণে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়নি। পরে বিষয়টি সরাইল ফায়ার সার্ভিস স্টেশনকে জানানো হয়। খবর পেয়ে সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘ দুই ঘণ্টার অভিযান চালিয়ে তাকে নিরাপদে গাছ থেকে নামিয়ে আনে। সরাইল ফায়ার স্টেশনের সাব-অফিসার ইদ্রিস আলী শেখ জানান, খবর পাওয়ার পরপরই তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর যুবকটিকে গাছ থেকে নামিয়ে আনা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আরটিভি/টিআর
ডাল কাটতে উঠে গাছেই অজ্ঞান যুবক, অতঃপর...
টুঙ্গিপাড়া থানায় হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, মামলায় আসামি ৮০২৬
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।
টুঙ্গিপাড়া থানায় হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, মামলায় আসামি ৮০২৬
চরের মানুষের স্বাস্থ্যসেবায় নৌ-অ্যাম্বুলেন্স চালু
কুড়িগ্রামের যাত্রাপুর নৌঘাটে নৌ এম্বুলেন্স ব্যবস্থার উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর এলাকায় এ নৌ এম্বুলেন্সের উদ্বোধন করেন জাতীয় নাগরিক পাটির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ। 
চরের মানুষের স্বাস্থ্যসেবায় নৌ-অ্যাম্বুলেন্স চালু
দুর্গম চরে বই হাতে শিক্ষার্থীর দুয়ারে ইউএনও মাহবুব
যেখানে যান, সেখানেই শিক্ষার্থীদের হাতে তুলে দেন বই। কখনো যমুনার তীরে, কখনো দুর্গম চরের আঁকাবাঁকা মেঠোপথে, কখনো বিদ্যালয়ের আঙিনায়। হাতে থাকে বই, চোখে থাকে সম্ভাবনাময় ভবিষ্যতের স্বপ্ন। বইয়ের পাতায় পাতায় তিনি বুনে দেন স্বপ্নের বীজ, জাগিয়ে তোলেন অজানাকে জানার আগ্রহ।
দুর্গম চরে বই হাতে শিক্ষার্থীর দুয়ারে ইউএনও মাহবুব
আরও পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১১
২৪ ঘণ্টার অভিযানে খুলনায় ৩১ জন ধরা
পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে চলবে বিকল্প ট্রেন
খুলনায় বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত